ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ফেনীতে মালামাল কিনতে চাপ ও চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতার বাধায় বন্ধ আবাসন নির্মাণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফেনীতে নিজের পছন্দের দোকান থেকে নির্মাণসামগ্রী কিনতে রাজি না হওয়ায় এক ব্যক্তির বসতবাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহমালিকের দাবি, মালামাল ক্রয়ে অসম্মতি জানানোয় তাকে কাজ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে এবং একই সঙ্গে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) শহরতলীর লালপুল এলাকায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুল এলাকার সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন নিজস্ব জমিতে নতুন একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন মো. ইলিয়াছ নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, কাজ শুরুর পর থেকেই ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তাকে নিজের পছন্দমতো জায়গা থেকে নির্মাণসামগ্রী কেনার জন্য অনবরত চাপ প্রয়োগ করতে থাকেন। ইলিয়াছ এতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার দুপুরে শাহাবুদ্দিন দলবল নিয়ে নির্মাণাধীন বাড়িতে গিয়ে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং কাজ বন্ধ করে দেন। ভুক্তভোগীর অভিযোগ, কাজ চালিয়ে যেতে হলে তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মো. ইলিয়াছ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “শাহাবুদ্দিনের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আমার নির্মাণ শ্রমিকদের হুমকি দিয়ে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন। এরপর আমাকে তার সঙ্গে দেখা করতে বলা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার নির্মাণকাজ অনিশ্চিত হয়ে পড়েছে।”

নির্মাণকাজের তদারকিতে থাকা শ্রমিক সুপারভাইজার রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে করে এসে কাজ বন্ধ করার নির্দেশ দেন। তিনি শাসিয়ে গেছেন যে, কথা না শুনে পুনরায় কাজ শুরু করলে বড় ধরনের সমস্যা বা ‘খবর আছে’ বলে হুমকি দেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন। তিনি দাবি করেন, তিনি কোনো চাপ প্রয়োগ বা কাজ বন্ধ করেননি; বরং কেবল নির্মাণসামগ্রী কেনার বিষয়ে একটি পরামর্শ দিয়েছিলেন।

এ বিষয়ে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অভিযুক্ত নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে চাঁদাবাজি: বিএনপির নেতা হুমায়ুন শাহীনের বিরুদ্ধে অভিযোগ, ৯ জন আটক

ফেনীতে মালামাল কিনতে চাপ ও চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতার বাধায় বন্ধ আবাসন নির্মাণ

আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬