ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শহীদ হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকার আদালত শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ মার্চ নতুন তারিখ নির্ধারণ করেছেন। এই নিয়ে নবমবারের মতো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা পিছিয়ে দেওয়া হলো।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন। এদিন মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও, তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। প্রতিবেদন দাখিলে ব্যর্থতার কারণে আদালত নতুন এই তারিখ ধার্য করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা সেরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন শহীদ হাদি। এসময় পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক অপারেশনের পর তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

প্রাথমিক তদন্ত শেষে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে, গোয়েন্দা পুলিশের দেওয়া এই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজির আবেদন জমা দেন। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন এবং অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার সংসদে না হলে ফয়সালা হবে রাজপথে: এনসিপি আহ্বায়ক নাহিদ

শহীদ হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো

আপডেট সময় : ০৫:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬