ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হায়দার হোটেলের গলিতে দুর্বৃত্তদের হামলার শিকার হয় মোছা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামের ওই কিশোরী। সে রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৮টার দিকে শারমিন তার ছোট ভাইকে মসজিদে পৌঁছে দিতে বাসা থেকে বের হয়। ভাইকে মসজিদে রেখে পাশের একটি দোকান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে যাওয়ার সময় অন্ধকার গলিতে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শারমিনের বাবা বেল্লাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামে। বর্তমানে তারা হাজারীবাগ এলাকায় বাবু কমিশনারের বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আদরের মেয়েকে হারিয়ে তিনি এখন শোকাতুর।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে ১২ বিঘার সূর্যমুখী বাগান: কৃষি ও পর্যটনে নতুন দিগন্ত

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৭:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬