জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছে। যে আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেই আন্দোলনের মূল অঙ্গীকারগুলো আজ কতটা বাস্তবায়নের পথে—এই প্রশ্নটি এখন কেবল রাজনৈতিক অঙ্গনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জুলাইয়ের আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য ছিল না; এটি ছিল রাষ্ট্রকে গণতান্ত্রিক ভিত্তির ওপর পুনর্গঠনের এক জোরালো আহ্বান। মানুষের প্রত্যাশা ছিল—সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে, নির্বাচনব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরে আসবে এবং এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে যেখানে ক্ষমতার চেয়ে প্রতিষ্ঠান, দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ এবং প্রতিহিংসার চেয়ে ন্যায়বিচার অধিক গুরুত্ব পাবে।
কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নতুন কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছে। রাষ্ট্র সংস্কারের গতি নিয়ে বিতর্ক চলছে। নির্বাচনি প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যে ব্যবধান নিয়েও আলোচনা হচ্ছে। গণভোট, সাংবিধানিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাইয়ের রাজনৈতিক অঙ্গীকার—এসব বিষয় নিয়ে ক্ষমতাসীন দল ও সমালোচকদের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। একই সঙ্গে, রাজনৈতিক বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ক্রমেই রাষ্ট্র সংস্কারের পরিবর্তে দলীয় বিরোধিতা বেশি স্থান পাচ্ছে।
একটি মৌলিক প্রশ্নের উত্তর জানার চেষ্টা আজ অনেক মানুষের মধ্যে প্রবল আকার ধারণ করেছে: জুলাই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন মানুষ দেখেছিল, রাষ্ট্র কি সেই পথেই এগোচ্ছে, নাকি আমরা ধীরে ধীরে পুরোনো রাজনৈতিক বাস্তবতার দিকেই ফিরে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর কেবল বর্তমান সরকারের জন্য নয়, বাংলাদেশের গণতন্ত্র, রাষ্ট্রব্যবস্থা এবং ভবিষ্যৎ রাজনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। জুলাই আন্দোলন বাংলাদেশের অতীতের সব বড় আন্দোলন থেকে আলাদা ছিল। কোটা সংস্কার থেকে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত গোটা রাষ্ট্রব্যবস্থা সংস্কারের আকাঙ্ক্ষায় রূপ নেয়। সেই লক্ষ্যে প্রথমে শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের পতন ও ভারতীয় আধিপত্যের অবসান ঘটানো এ আন্দোলনের প্রথম এবং প্রধান তথা এক দফা দাবিতে পরিণত হয়েছিল। যারা রাজপথে নেমেছিলেন, তাদের অধিকাংশের
রিপোর্টারের নাম 




















