ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ভালুকায় মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় নারীর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালি এলাকায় উর্বি সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভালুকা সরকারি হাসপাতালে পাঠানো হয়। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

ভালুকায় মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় নারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬