ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

রাজধানীর হাজারীবাগে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৪ জন, আইসিইউতে আশঙ্কাজনক অবস্থা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দগ্ধরা হলেন শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছরের শিশুপুত্র রুহান এবং রোমানের শ্যালক অপু (২৩)। পূর্ব রায়েরবাজারের জাহানারা ভ্যালী নামের একটি ছয়তলা ভবনের নিচতলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে পরিবারের সদস্যরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। সেসময় চুলা জ্বালাতে গেলেই বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে আগে থেকেই গ্যাসলাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিল।

দগ্ধ রোমানের ভাই মো. মামুন জানান, তার ভাই একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় হলেও, দীর্ঘদিন ধরে তারা সপরিবারে রায়েরবাজারের ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে আনার পর থেকেই চারজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। রোমানের শরীরের ৭০ শতাংশ, পিংকি আক্তারের ৭৫ শতাংশ, শিশু রুহানের ৩৫ শতাংশ এবং অপুর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের সবাইকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চলছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার কোটি টাকা ব্যয়ের পরও কাটছে না চট্টগ্রামের জলাবদ্ধতা

রাজধানীর হাজারীবাগে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৪ জন, আইসিইউতে আশঙ্কাজনক অবস্থা

আপডেট সময় : ১১:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬