ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে একযোগে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করতে উভয় দেশ নিবিড়ভাবে কাজ করে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার সকালে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা না বললেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর (সাবেক টুইটার) অফিসিয়াল বার্তায় আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়।

বার্তায় জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। ইইউ মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে এই প্রতিনিধিদলে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার কোটি টাকা ব্যয়ের পরও কাটছে না চট্টগ্রামের জলাবদ্ধতা

নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে একযোগে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬