ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশে বড় নিয়োগ: জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নেবে সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ বাহিনীর কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান পুলিশ বাহিনীতে সব পর্যায়েই উল্লেখযোগ্য জনবল সংকট রয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে এবং মাঠপর্যায়ে পুলিশের সক্ষমতা বাড়াতে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব ও দক্ষ আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

বৈঠকে জনবল নিয়োগের পাশাপাশি বিগত সরকারের আমলে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে কঠোর অবস্থানের কথা জানান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, গত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই (ভেরিফাই) করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা এবং আবেদনকারীরা আদৌ ওই অস্ত্র পাওয়ার যোগ্য ছিলেন কিনা, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও স্পষ্ট করেন যে, রাজনৈতিক বিবেচনায় দেওয়া সমস্ত অস্ত্রের লাইসেন্স এবং সেই সংক্রান্ত অনুমোদনের কার্যকারিতা বাতিল করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্রের ব্যবহার বন্ধে দ্রুত এই কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের সীমান্ত সংঘাত: পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি যুদ্ধের হুমকি

পুলিশে বড় নিয়োগ: জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নেবে সরকার

আপডেট সময় : ১০:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬