ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আশরাফুলকে ব্যাটিং কোচ করেছে বিসিবি

ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা যেন কিছুতেই কাটছে না বাংলাদেশের। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে। যদিও এর আগে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা, তবে তিন ম্যাচের একটিতেও ব্যাটারদের কাছ থেকে তেমন আশানুরূপ পারফরম্যান্স আসেনি।

এই অবস্থায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য কেবল ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

অন্যদিকে, নতুন পরিচালক আব্দুর রাজ্জাককে আসন্ন সিরিজে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও সুযোগ

আশরাফুলকে ব্যাটিং কোচ করেছে বিসিবি

আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫