মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

দেশীয় কিউরেটরদের দক্ষতা বৃদ্ধিতে বিসিবির নতুন কর্মশালা

বাংলাদেশের পিচ কিউরেটরদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে পিচ কিউরেটরদের জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালা, যা দেশের ক্রিকেট অবকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লেভেল-১ কিউরেটর সার্টিফিকেশন কর্মশালা। এই কর্মশালার মূল প্রশিক্ষক হিসেবে থাকবেন টনি হেমিং, যার তত্ত্বাবধানে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশ স্পোর্টিং উইকেট তৈরি করে বেশ সাফল্য পেয়েছে। তার অভিজ্ঞতা দেশীয় কিউরেটরদের আধুনিক উইকেট ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেবে।

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন জানিয়েছেন, এটি দেশের কিউরেটর ও মাঠকর্মীদের জন্য প্রথম ধাপের সনদ কোর্স। ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ৩০ জন কিউরেটর এই গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলার উপযোগী পিচ তৈরিতে দেশীয় কিউরেটরদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে বিসিবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম প্রতিরোধ আইন, ২০২৬: ‘অধিকারের’ গভীর উদ্বেগ, সংশোধনের দাবি

দেশীয় কিউরেটরদের দক্ষতা বৃদ্ধিতে বিসিবির নতুন কর্মশালা

আপডেট সময় : ১০:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬