ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মায়ের জানাজায় অংশ নিয়ে ক্ষমা চাইলেন রানা প্লাজার মালিক সোহেল রানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানা দীর্ঘ প্রায় এক যুগ পর প্যারোলে মুক্তি পেয়ে জনসমক্ষে এসেছেন। শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদরাসা মসজিদে মায়ের জানাজায় অংশ নিয়ে তিনি উপস্থিত মুসল্লিদের কাছে নিজের কৃতকর্ম ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, সোহেল রানার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মায়ের শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য সোহেল রানা প্যারোলে মুক্তির আবেদন করলে তা মঞ্জুর করা হয়। শনিবার সন্ধ্যায় কড়া পুলিশি পাহারায় কাশিমপুর কারাগার থেকে তাকে সাভারে নিয়ে আসা হয়।

জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সোহেল রানা আবেগপ্লুত কণ্ঠে বলেন, “আমার মায়ের আত্মার শান্তির জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমার জীবনে ঘটে যাওয়া নানা ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি।”

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহারায় তাকে সাভারে আনা হয়। জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুনরায় তাকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সাভার মডেল থানা পুলিশের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন করা হয়। ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনার পর থেকেই সোহেল রানা কারাবন্দি রয়েছেন। দীর্ঘ ১২ বছর পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকায় আসার সুযোগ পেলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

মায়ের জানাজায় অংশ নিয়ে ক্ষমা চাইলেন রানা প্লাজার মালিক সোহেল রানা

আপডেট সময় : ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬