ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিলেন কারাবন্দি ছাত্রদল নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় জানাজায় অংশ নিয়ে নিজের বাবাকে শেষ বিদায় জানিয়েছেন জেলা সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে নিজ বাড়ির নিকটস্থ ঈদগাহ ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবার দেখা ও জানাজায় শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক সুলতানা আক্তার মানবিক কারণে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনের অন্তর্বর্তীকালীন মুক্তি মঞ্জুর করেন।

নির্ধারিত সময়ে কড়া পুলিশি পাহারায় কারাগার থেকে তাকে নিমতলা গ্রামে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘ সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি। জানাজা শেষে তাকে পুনরায় রাজবাড়ী জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পুলিশি পাহারায় তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। জানাজার আনুষ্ঠানিকতা শেষে তাকে যথাযথভাবে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সেই অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিলেন কারাবন্দি ছাত্রদল নেতা

আপডেট সময় : ১১:১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬