ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টি খেলবেন না হেড

অস্ট্রেলিয়া ব্যাটার ট্রাভিস হেডকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে অ্যাশেজ শুরুর আগে তিনি শেফিল্ড শিল্ডে লাল বলের অনুশীলন করতে পারেন। তাই বাকি দুই ম্যাচ খেলা হবে না অজি তারকার। 

বাঁহাতি এই ব্যাটার গত সপ্তাহে মেলবোর্নে অস্ট্রেলিয়ার চার উইকেটের জয়ে ২৮ রান করেছিলেন। তবে রবিবার হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র চার বল খেলে আউট হন ৬ রানে। যেখানে স্বাগতিকরা পাঁচ উইকেটে হেরেছে। 

ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সপ্তাহে তাসমানিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবেন হেড।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর পার্থে।

টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে ভারত, অস্ট্রেলিয়া ১-১ সমতায়। বৃহস্পতিবার গোল্ড কোস্টে চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্যানবেরায় প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ভারতের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টি খেলবেন না হেড

আপডেট সময় : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫