ক্রীড়াপ্রেমীদের জন্য আজ অপেক্ষা করছে ঠাসা সূচির একটি দিন। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ময়দানি লড়াই, অন্যদিকে ইউরোপীয় ফুটবলের হাইভোল্টেজ সব ম্যাচ। ক্রিকেট মাঠে আজ আলাদা নজর থাকবে পাকিস্তান ও ভারতের ম্যাচের দিকে। অন্যদিকে, গভীর রাতে ফুটবল ভক্তদের জন্য থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের টানটান উত্তেজনা।
ক্রিকেট: টি-টোয়েন্টি বিশ্বকাপ
বিশ্বকাপের মঞ্চে আজ দিনের প্রথম ম্যাচে বেলা ১১টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ম্যাচে বেলা ৩টা ৩০ মিনিটে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর সন্ধ্যার লড়াইতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত; ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, নাগরিক টিভি ও স্টার স্পোর্টস।
ফুটবল: উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে বড় দলগুলো। রাত ১১টা ৪৫ মিনিটে কারাবাগের মুখোমুখি হবে নিউক্যাসল। রাত ২টায় থাকছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ—বায়ার লেভারকুসেন লড়বে অলিম্পিয়াকোসের বিপক্ষে, অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ক্লাব ব্রুগের সাথে এবং ইন্টার মিলানের প্রতিপক্ষ বোডো/গ্লিমট। এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে সনি টেন ১, ২ ও ৫ নম্বর চ্যানেলে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম সনি লাইভ ও ট্যাপম্যাডেও খেলাগুলো উপভোগ করা যাবে।
ইউরোপীয় লিগের অন্যান্য ম্যাচ
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাত ২টায় উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী আর্সেনাল। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১-এ। এছাড়া স্প্যানিশ লা লিগায় রাত ১টায় লেভান্তের মুখোমুখি হবে ভিয়ারিয়াল এবং ইতালিয়ান সিরি ‘এ’-তে রাত ১টা ৪৫ মিনিটে এসি মিলান লড়বে কোমো-র বিপক্ষে। এই ম্যাচগুলো ফ্যানকোড ও বেট৩৬৫-এ সরাসরি দেখা যাবে।
রিপোর্টারের নাম 























