ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইয়ামালের পেনাল্টি মিসের পর জিরোনার কাছে হেরে লিগ শীর্ষে রিয়াল, বার্সার দুঃস্বপ্নের রাত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্প্যানিশ লিগে বার্সেলোনার শিরোপা জয়ের স্বপ্ন হোঁচট খেল। সোমবার রাতে জিরোনার কাছে ২-১ গোলে হেরে কাতালান ক্লাবটি লিগ টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। এই পরাজয়ের ফলে ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে নেমে গেছে। একই দিনে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ৬০ পয়েন্ট অর্জন করে লিগের শীর্ষে অবস্থান করছে।

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা, কিন্তু শেষ পর্যন্ত তারা হার এড়াতে পারেনি। এস্তাদিও মিউনিসিপ্যাল ডি মন্টিলিভিতে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সেলোনা ২৬টি শট নিয়েও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা ২০১৪ সালের ২১ ডিসেম্বরের পর এই প্রথম কোনো লিগ ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও হারল। সেবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।

ম্যাচে বল দখল এবং আক্রমণে বার্সেলোনা এগিয়ে থাকলেও, জিরোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার অসাধারণ নৈপুণ্যে তারা একাধিক নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়। গার্সিয়া প্রায় সাতটি গোল বাঁচিয়ে দলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা করেন।

ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে লামিনে ইয়ামালের পেনাল্টি মিস বার্সেলোনার জন্য এক বড় ধাক্কা ছিল। এই পেনাল্টি থেকে গোল পেলে হয়তো ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারত এবং অন্তত এক পয়েন্ট নিয়ে ফেরা সম্ভব হতো। চলতি মৌসুমে এটি বার্সেলোনার তৃতীয় পেনাল্টি মিস। এর আগে রবার্ট লেভানডোভস্কি দুটি পেনাল্টি মিস করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

ইয়ামালের পেনাল্টি মিসের পর জিরোনার কাছে হেরে লিগ শীর্ষে রিয়াল, বার্সার দুঃস্বপ্নের রাত

আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬