ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রমজানে মুসলিম খেলোয়াড়দের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে বিরতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম ফুটবলারদের কথা মাথায় রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন সময়ে বিশেষ বিরতির ব্যবস্থা চালু করা হয়েছে। এ সপ্তাহ থেকেই শুরু হতে যাওয়া রমজান মাস জুড়ে এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

প্রতি বছরের মতো এবারও ক্লাব অধিনায়ক এবং ম্যাচ কর্মকর্তারা খেলার মাঝে একটি সংক্ষিপ্ত বিরতি নেবেন, যাতে মুসলিম খেলোয়াড় ও কর্মকর্তারা সূর্যাস্তের পর ইফতার করতে পারেন। ম্যাচের আগে প্রতিপক্ষ দুই দল এবং ম্যাচ কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন যে খেলার মাঝে বিরতির প্রয়োজন আছে কিনা এবং কখন তা দেওয়া হবে।

এই বিরতিকে দলীয় পানিপানের বিরতি বা কৌশলগত টাইম-আউট হিসেবে গণ্য করা হবে না। খেলা চলাকালীন সময়ে হঠাৎ করে খেলা থামানো হবে না। তবে, গোলকিক, ফ্রিকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির সময়ে, দিনের শেষ ভাগে ইফতারের জন্য একটি সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে।

যুক্তরাজ্যে রমজান মাসে সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার (জিএমটি) মধ্যে হয়। এই কারণে, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট এবং রবিবার বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ইফতারের জন্য একটি ছোট বিরতি থাকবে।

মুসলিম খেলোয়াড় ও কর্মকর্তাদের ইফতারের জন্য এই বিশেষ বিরতির প্রচলন ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম শুরু হয় ২০২১ সালে। সে বছর এপ্রিলে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথমবার এই নিয়ম কার্যকর হয়েছিল। সেই ম্যাচে গোলকিকের সময়ে খেলা থামিয়ে লেস্টারের ওয়েসলি ফোফানা এবং ক্রিস্টাল প্যালেসের শেইখু কুয়াতে তরল পানীয় পান করে ইফতার করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

রমজানে মুসলিম খেলোয়াড়দের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে বিরতি

আপডেট সময় : ১০:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬