ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ের রূপকথা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো প্রথমবারের মতো। বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচের কল্যাণে অঘটন ঘটিয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে, যা এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক। জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হার এবং এরপর শ্রীলঙ্কার কাছে পরাজয়ই অজিদের বিদায়ের পথ তৈরি করে রেখেছিল। শেষ পর্যন্ত ভাগ্য তাদের সহায় হয়নি।

পাল্লেকেলেতে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে। এই এক পয়েন্টের সুবাদেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। এর আগে গতকাল রাতে শ্রীলঙ্কার কাছে হেরে অস্ট্রেলিয়ার সুপার এইটে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। এরপর তাদের একমাত্র আশা ছিল, জিম্বাবুয়ে যেন আয়ারল্যান্ডের কাছে হেরে যায়। হোটেলে বসে আইরিশদের কাছে জিম্বাবুয়ের পরাজয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অজি ক্রিকেটাররা।

কিন্তু প্রকৃতির বাধায় তাদের সেই অপেক্ষা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় জিম্বাবুয়ে যেমন এক পয়েন্ট নিশ্চিত করে, তেমনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। হোটেল কক্ষেই তাদের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দুঃসংবাদ শুনতে হয়।

এদিকে, সুপার এইটে জায়গা করে নিয়েই সন্তুষ্ট নন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সম্প্রচারকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তা পুরোটা নয়। এটা শুধুই একটি ছোট অর্জন।” সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন প্রসঙ্গে রাজা আরও বলেন, “যোগ্যতা অর্জন করাটাই আমাদের চূড়ান্ত অর্জন নয়। সবাই আন্ডারডগদের গল্প পছন্দ করে। যেকোনো ধরনের কন্ডিশনে খেলার জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি। যেখানেই দুই বা তিনদিন অনুশীলনের সুযোগ পাচ্ছি, সেখানেই কন্ডিশন পুরোপুরি বোঝার চেষ্টা করছি।”

সমর্থকদের অনুপ্রেরণার কথা উল্লেখ করে তিনি যোগ করেন, “যখন আমরা তাদের (সমর্থক) দেখছি এবং শুনছি, এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। আশা করি, আরও অনেক সমর্থক আসবে। আমরা সব সময় জিম্বাবুয়ের পতাকা সবার ওপরে রাখার চেষ্টা করছি। শেষ পর্যন্ত সেই চেষ্টাটাই থাকবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ের রূপকথা

আপডেট সময় : ১০:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬