ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

পবিত্র রমজানে মেট্রোরেলের পরিবর্তিত সময়সূচি ঘোষণা, ইফতারে বিশেষ সুবিধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি, অর্থাৎ রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই নতুন সময়সূচি কার্যকর হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পরিবর্তিত এই সময়সূচিতে অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে এবং ইফতারের সুবিধার্থে যাত্রীরা ২৫০ মিলিলিটার পর্যন্ত পানির বোতল সঙ্গে নিতে পারবেন।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই নতুন সময়সূচি ও নিয়মাবলীর বিস্তারিত জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রমজান মাসজুড়ে সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচল করবে পরিবর্তিত সময়সূচিতে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে ট্রেনের বিরতি বা হেডওয়েতেও পরিবর্তন আনা হয়েছে:

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে:
সকাল ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত: ২০ মিনিট
সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত: ১০ মিনিট
সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত: ৮ মিনিট
সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত: সাড়ে ৫ থেকে ৬ মিনিট
সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত: ৮ মিনিট
দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকাল ৫টা ৪১ মিনিট পর্যন্ত: সাড়ে ৫ থেকে ৬ মিনিট
বিকাল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত: ৮ মিনিট
সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত: ১০ মিনিট
রাত ৯টা ১ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত: ১৫ মিনিট

মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে:
সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত: ১৫ মিনিট
সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত: ১০ মিনিট
সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত: ৮ মিনিট
সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত: সাড়ে ৫ থেকে ৬ মিনিট
সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত: ৮ মিনিট
দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত: সাড়ে ৫ থেকে ৬ মিনিট
সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত: ৮ মিনিট
সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত: ১০ মিনিট
রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত: ১৫ মিনিট

রমজান মাসে ইফতারের সময় যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার (মিলি) পানির বোতল বহন করতে পারবেন। তবে, পানি পড়ে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সেদিকে যাত্রীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স অথবা প্রবেশ ও বাহির হওয়ার গেটে রাখা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিন শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেলের বর্তমান সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোকানে দোকানে ঈদ পোশাকের রঙিন পসরা, জমে উঠছে কেনাকাটা

পবিত্র রমজানে মেট্রোরেলের পরিবর্তিত সময়সূচি ঘোষণা, ইফতারে বিশেষ সুবিধা

আপডেট সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬