ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা বিশ্ববিদ্যালয়টির নতুন ট্রেজারার বা কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে তার অবসরের বয়স পূর্ণ হলে নিয়োগের মেয়াদ শেষ হবে।

নিয়োগের শর্তানুযায়ী, অধ্যাপক সোহেল রানা বর্তমান পদের সমপরিমাণ সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্বসমূহ তিনি পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক সোহেল রানা

আপডেট সময় : ১০:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬