ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজবাড়ীতে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের দায়ে আটক তিনজনকে দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌর শহরের দেওয়ান পাড়া এলাকার আক্কাস আলী (৩৫), পূর্ব উজানচর এলাকার রানা সরদার (২৪) এবং মাতুব্বরপাড়া এলাকার রয়েল শেখ (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির খান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদও মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযানের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

রাজবাড়ীতে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১০:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬