ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বিএনপি’র নতুন মন্ত্রিসভা: চট্টগ্রাম থেকে সর্বোচ্চ ১২, সিলেট থেকে সর্বনিম্ন ২ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপি’র নবগঠিত মন্ত্রিসভায় বিভাগভিত্তিক প্রতিনিধিত্বের চিত্র প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন, যেখানে সিলেট বিভাগ থেকে মন্ত্রিসভায় এসেছেন সর্বনিম্ন ২ জন।

বিশ্লেষণে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য পেয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগ থেকে মোট ১২ জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১০ জন পূর্ণমন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী। পূর্ণমন্ত্রীদের মধ্যে রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ এবং ড. খলিলুর রহমান। একই বিভাগ থেকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

অন্যদিকে, সিলেট বিভাগ থেকে মন্ত্রিসভায় সবচেয়ে কম প্রতিনিধিত্ব দেখা গেছে। এ বিভাগ থেকে মাত্র দুজন পূর্ণমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। তারা হলেন- আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

অন্যান্য বিভাগের চিত্র:
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মোট ১১ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী পদে রয়েছেন আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগ থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৬ জন। এদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ ও মিজানুর রহমান মিনু পূর্ণমন্ত্রী এবং এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন ও মুহাম্মদ আব্দুল বারী প্রতিমন্ত্রী হয়েছেন।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগ থেকে মোট ৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পূর্ণমন্ত্রীদের তালিকায় আছেন হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন। আর প্রতিমন্ত্রী পদে রয়েছেন আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নুর।
খুলনা বিভাগ: খুলনা বিভাগ থেকে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৪ জন। নিতাই রায় চৌধুরী পূর্ণমন্ত্রী হিসেবে এবং মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগ থেকে ৫ জনই প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। তারা হলেন- মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।
রংপুর বিভাগ: রংপুর বিভাগ থেকে মন্ত্রিসভায় এসেছেন ৪ জন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব পূর্ণমন্ত্রী এবং ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোকানে দোকানে ঈদ পোশাকের রঙিন পসরা, জমে উঠছে কেনাকাটা

বিএনপি’র নতুন মন্ত্রিসভা: চট্টগ্রাম থেকে সর্বোচ্চ ১২, সিলেট থেকে সর্বনিম্ন ২ জন

আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬