প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এই ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে দেশের নতুন সরকারের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পরিণত হয় এক উৎসবের আমেজে। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দেশের নতুন সরকারের পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
পূর্ণ মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন:
এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ খৈয়াম।
রিপোর্টারের নাম 






















