ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ‘বাঁটোয়ারার’ আখ্যা: বিরোধীদের ‘নাটক’ বন্ধের আহ্বান মাহফুজ আলমের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাঁটোয়ারার নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ-সংক্রান্ত বিএনপি ও বিরোধী দলীয় জোটের অবস্থানের প্রতি ইঙ্গিত করেই তিনি এ মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম সরাসরি লেখেন, “বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন।”

তিনি আরও উল্লেখ করেন, “বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে।” দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, “দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল!”

মাহফুজ আলম আশঙ্কা প্রকাশ করেন যে, “জনগণের ন্যায্য লড়াই এখন এই বাটপারেরা পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে হাপুস করে দিবে।” সবশেষে তিনি দেশের জনগণকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।

উল্লেখ্য, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তার এই মন্তব্য নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর বর্তমান অবস্থানের প্রতি একটি স্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাদে ভিন্নতা ও মুখরোচক ইফতার: ঘরেই তৈরি করুন সহজ তিন পদ

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ‘বাঁটোয়ারার’ আখ্যা: বিরোধীদের ‘নাটক’ বন্ধের আহ্বান মাহফুজ আলমের

আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬