ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক ফুটবলার আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, আজই শপথ গ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পাওয়া আমিনুল আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনিসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

জানা গেছে, এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীত্ব পাচ্ছেন, যার একজন হলেন আমিনুল হক। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমিনুল হক এবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও বিএনপির এই নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার দীর্ঘদিনের ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের যুব ও ক্রীড়া খাতের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

শপথ গ্রহণের পরপরই আজ মঙ্গলবারই তিনি তার নতুন কার্যালয়ে যোগ দেবেন বলে সূত্র জানিয়েছে। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। ক্রীড়াঙ্গনের একজন পরিচিত মুখ হিসেবে তার এই নিয়োগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

সাবেক ফুটবলার আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, আজই শপথ গ্রহণ

আপডেট সময় : ০২:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬