ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

টেকনাফে মালয়েশিয়া পাচারের কবল থেকে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় কোস্ট গার্ড ও র‍্যাবের এক যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী মো. আব্দুল আলীর বসতবাড়ির একটি গুদাম ঘরে বেশ কিছু মানুষকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে অবৈধভাবে আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, বাহারছড়া আউটপোস্ট এবং র‍্যাবের একটি সমন্বিত আভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন পাচারকারীর বাড়ির গুদাম ঘর থেকে ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্ট গার্ড জানায়, সংঘবদ্ধ পাচারকারী চক্রটি বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে মালয়েশিয়া পৌঁছানোর মিথ্যা আশ্বাস দিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের প্রলুব্ধ করে আসছিল। বড় কোনো ট্রলারে করে তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর চূড়ান্ত পরিকল্পনা ছিল পাচারকারীদের।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাচারকারী চক্রের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

টেকনাফে মালয়েশিয়া পাচারের কবল থেকে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

আপডেট সময় : ১১:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬