ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

স্ত্রীর পর সাংবাদিক কামাল মালিকেরও মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্ত্রীর পর রাজশাহীর সাংবাদিক কামাল মালিকও (৫৫) মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কামাল মালিক এক ধরনের রাসায়নিক পান করেছিলেন। তার চার হাত-পায়েও জখম ছিল। গত ৩০ জানুয়ারি পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছিল। এরপর কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শারীরীক অবস্থার উন্নতি হলে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়েছিল। সোমবার দুপুরে সেখানেই মারা যান।

কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক ছিলেন। তিনি নগরীর হড়গ্রাম বাজারের একটি তিনতলা বাসার তৃতীয়তলায় ভাড়া থাকতেন। গত ৩০ জানুয়ারি ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে ওই বাসায় যায়। বাসাটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তখন কামাল মালিককে বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর তার স্ত্রী রওশন আরা (৫০) পড়ে ছিলেন মেঝেতে। তার গলায় একটি কাপড় পেচানো ছিল। পুলিশ দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে রওশন আরাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রওশন আরাকে হত্যার পর কামাল মালিক আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের ধারণা।

ঘটনার পরদিন কামাল মালিকের শ্যালক শাহাদত হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে কামাল মালিককে একমাত্র আসামি করা হয়। ঘটনার পর থেকেই কামাল মালিক পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, ‌‘মৃত্যুর পর কামাল মালিকের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

স্ত্রীর পর সাংবাদিক কামাল মালিকেরও মৃত্যু

আপডেট সময় : ১০:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬