ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মদনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় প্রদীপ নাগ (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (আজ) বিকেলে পৌর শহরের জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার জয় মা মিষ্টান্ন ভান্ডারের মালিক সুজন নাগের ছেলে প্রদীপ নাগ তার নিজ বাসা থেকে দোকানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সুজন নাগের ছেলে প্রদীপ নাগ জাহাঙ্গীরপুর তহুরা আমীন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল পৌনে পাঁচটার দিকে নিজ বাসার সামনেই একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাই তারা প্রশাসনকে সেখানে স্পিড ব্রেকার নির্মাণ করার জন্য জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে জমি বিরোধে বিএনপি নেতা খুন: মূল অভিযুক্ত আ.লীগ নেতা ও তার ছেলে

মদনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬