ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বিমান চেয়ারম্যানের পদ ছাড়লেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার তিনি তাঁর পদত্যাগপত্র বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এই পদত্যাগপত্র এখন অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছিল। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

এদিকে, আজ সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদরদপ্তর ‘বলাকা’য় তাঁকে কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী সংবর্ধনা দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, শেখ বশিরউদ্দীন একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও নিয়োজিত আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে অতিবৃষ্টিতে থমকে আছে বোরো ধান সংগ্রহ, বন্যার শঙ্কায় কৃষক

বিমান চেয়ারম্যানের পদ ছাড়লেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আপডেট সময় : ০৮:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬