ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শেখ হাসিনার ‘আসি আসি’ বলে আর ফেরা হবে না: হাসনাত আব্দুল্লাহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যারা পালিয়ে যায়, তারা ‘আসি আসি’ বলে আর ফিরে আসে না। তিনি অভিযোগ করেন, এই নেতারা কর্মীদের সামনে এনে গণপিটুনির মুখে ঠেলে দেন।

সোমবার রাতে মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এনসিপির জুলাই মাসের পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, শিক্ষামন্ত্রী সংসদে ক্ষমা চেয়েও শিক্ষকদের বদলি করে প্রতিশোধ নিচ্ছেন। তিনি মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতা কলেজের নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে দিয়ে অন্যত্র বদলি করেছেন।

তিনি মিলন সাহেবের অতীত ও তার পরিবারের দুর্নীতি সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে বলেন, ‘নিজের ছেলেকে বিদেশে পড়ালেখা করান, আর আমাদের শেখান নেতাদের পেছনে রাজনীতি করতে।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, তার সম্পদ কমেনি, বরং আগের চেয়ে ২৫ গুণ বৃদ্ধি পেয়েছে। তার ছেলেও ব্যাংকের ডিরেক্টর ছিল। তিনি মন্তব্য করেন, বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না, বরং তারা আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায়।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করলে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে কোনো রাজনৈতিক দলের সেবাদাসে পরিণত হলে তিনি ৫ আগস্টের ঘটনা স্মরণ করিয়ে দেন। পরবর্তী বাংলাদেশ গড়তে চাঁদাবাজি বন্ধ করার আহ্বানও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে দেশ সংস্কার চেয়েছিল, কিন্তু ভোট হওয়ার পর বিএনপি ও তার শরিক দল আর সংস্কার চায় না। তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি কিছু বিষয়ে ‘নট অ্যাব ডিসেন্ট’ দিলেও গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন তা দেয়নি। এখন বিএনপির সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে তারা বিএনপির সুরেই কথা বলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন তারা তা মানছে না। জনগণের সিদ্ধান্ত অমান্য করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তাই ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের দখলের রাজনীতি কেউ মেনে নেবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নারী শক্তির সদস্য সচিব ড. মাহমুদা মিতু এমপি বলেন, বাংলাদেশকে যদি আওয়ামী লীগের রাস্তায় নিয়ে যেতে চান, তাহলে হাসিনার মতো ‘পালায় না, পালায় না’ বলে পালিয়ে যেতে হবে। তখন মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে খাল দখল ও জলাবদ্ধতায় বিপাকে কৃষক, তলিয়ে গেছে হাজার বিঘা জমি

শেখ হাসিনার ‘আসি আসি’ বলে আর ফেরা হবে না: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৪:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬