ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শ্যামপুরে অজ্ঞাত আঘাতপ্রাপ্ত যুবকের মৃতদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামপুরে এক অজ্ঞাত আঘাতপ্রাপ্ত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন (৪৫) পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। নিহত মনির হোসেন শ্যামপুর ধোলাইপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

শ্যামপুরে অজ্ঞাত আঘাতপ্রাপ্ত যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬