ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হতাশার অন্ধকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাজধানীতে মিলল ঝুলন্ত লাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক প্রাক্তন শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান নাবিল প্রামানিক (২৬) বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করার পর চাকরির সন্ধানে ছিলেন। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও সহপাঠীদের মাঝে।

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামের মো: শফিকুল ইসলাম প্রামানিক ও মোসা: শিরিন বেগম দম্পতির সন্তান ইমরান নাবিল প্রামানিক। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চাকরির প্রত্যাশায় ঢাকায় অবস্থান করছিলেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার ভাড়া ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, নিহত ইমরান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে চাকরির চেষ্টা করছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মানসিক চাপ ও হতাশা থেকেই তিনি এই আত্মঘাতী পদক্ষেপ নিয়েছেন। বিছানার চাদর ব্যবহার করে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

হতাশার অন্ধকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাজধানীতে মিলল ঝুলন্ত লাশ

আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬