ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

লক্ষ্মীপুর-১-এ ধানের শীষের প্রার্থী বিজয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। মোট ৯৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৮৫ হাজার ৪৫৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি-জামায়াত জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৯ হাজার ২০ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী পেয়েছেন ১০ হাজার ৮৮০ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১০ ভোট, মই প্রতীকের মো. বিল্লাল হোসেন পেয়েছেন ১৯৭ ভোট, ট্রাক প্রতীকের মো. কাউছার আলম পেয়েছেন ১১৪ ভোট এবং সিংহ প্রতীকের মো. আলমগীর হোসাইন পেয়েছেন ১০৫ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সব কেন্দ্রের ফলাফল সংকলনের পর বেসরকারিভাবে এ ফল প্রকাশ করা হয়েছে। এতে পোস্টাল ভোট অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীকালে পোস্টাল ভোট সংযুক্ত করে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তবে পুরো উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

লক্ষ্মীপুর-১-এ ধানের শীষের প্রার্থী বিজয়ী

আপডেট সময় : ১১:২১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬