ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ভোর থেকেই ভোটারদের লাইন শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। কিন্তু ভোর সাড়ে ৬টা থেকে ঢাকা-৮ আসনের শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।

ভোট দিতে আসা শান্তিবাগ বাসিন্দা ফারজানা হক বলেন, ঈদের চেয়ে বেশি আনন্দ লাগছে। ১৭ বছর পর ভোট দিতে আসছি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো।

এর আগে পোলিং এজেন্টদের তথ্য যাচাই-বাছাই করে ভেতরে ঢুকানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিকভাবে সংবেদনশীল এলাকা হওয়ায় এই আসনটি স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। এই আসনে সাধারণত বড় রাজনৈতিক দলের হেভিওয়েট বা কেন্দ্রীয় নেতারা প্রার্থী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় এ আসনটি সবচেয়ে বেশি আলোচনায় আসে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর কারণে। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে নানা ধরনের বক্তব্য দেন। একই সময়ে মির্জা আব্বাসও তাকে ইঙ্গিত করে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায়।

ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন, নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬৫১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্রে ৫২৭টি ভোটকক্ষ রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ঢাকা-৮ আসনে নিবন্ধন করেছেন মোট ৮ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৯৫৬ জন এবং নারী ২ হাজার ২৬ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন সেনা নেই, তবে স্বার্থ রক্ষায় প্রয়োজনে যেকোনো পদক্ষেপের হুঁশিয়ারি

ভোর থেকেই ভোটারদের লাইন শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে

আপডেট সময় : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬