ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ভোট দিলেন ৯৭ বছরের বৃদ্ধ আবু বক্কর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শুরু হয়েছে বহুল কাঙ্খিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। ঢাকা-৪ আসনে ভোট দিয়েছেন ৯৭ বছরের বৃদ্ধ মো. আবু বক্কর সিদ্দিক। বৃহস্পতিবার সকালে ৮টার দিকে দনিয়ার এ.কে. উচ্চ বিদ্যালয় ১০০ নং কেন্দ্রে তিনি ভোট দেন।

আবু বক্কর বলেন, আমি গত কয়েক বছর ভোট দিয়েছি। এবছর ভোটের সিস্টেম অনেক ভালো। পরিবেশ অনেক সুন্দর।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহ আলম আমার দেশকে বলেন, এ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ২২২ জন। সবাই পুরুষ। সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট পড়ছে। উপস্থিতি মোটামুটি ভালো।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত।

মোট ভোট কেন্দ্র ১১৫, মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়েত ইসলামের সৈয়দ জয়নুল আবেদীন সহ মোট ৮ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করলেন না মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ভোট দিলেন ৯৭ বছরের বৃদ্ধ আবু বক্কর

আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬