ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন: সেনাপ্রধান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সেনাপ্রধান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেবেন। আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।”

দেশের বর্তমান পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন তিনি। সেনাপ্রধান বলেন, “আপনারা যারা মিডিয়ার সদস্য, যারা ভোট দিতে পারছেন না, আপনারা একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে যেতে উৎসাহিত হচ্ছেন।”

এই নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, মুক্তিপণ আদায়কারী যুবক গ্রেপ্তার

নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন: সেনাপ্রধান

আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬