ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় ব্যালট পেপার বাইরে নেওয়ার দায়ে যুবকের ৩ বছরের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার বাইরে নিয়ে যাওয়ার অপরাধে শাহীন আলী নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান উজ জামান জানান, শাহীন আলী ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করলেও তিনি ব্যালট পেপারটি নির্ধারিত বাক্সে না ফেলে কৌশলে পকেটে ভরে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

পরবর্তীতে নির্বাচনে দায়িত্বরত কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল ইসলাম নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শাহীন আলীকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শাহীন আলী মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের আব্দুল মালিথার ছেলে। সাজা ঘোষণার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে এনসিপি’র পদযাত্রায় হামলা: শেখ বদরুলের বিরুদ্ধে অভিযোগের তীর

কুষ্টিয়ায় ব্যালট পেপার বাইরে নেওয়ার দায়ে যুবকের ৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬