ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ফরিদপুর-৪ আসনে ইতিহাস গড়লেন স্বপ্না: একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে ভোট প্রদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরিদপুর-৪ আসনের নির্বাচনী ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করলেন স্বপ্না আক্তার। এই আসনের একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তিনি অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নয়রশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় ১৮৩ নম্বর সিরিয়ালে থাকা স্বপ্না আক্তার কেন্দ্রে পৌঁছালে তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাকে ভোট দানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

ভোট দেওয়া শেষে নিজের অনুভূতি প্রকাশ করে স্বপ্না আক্তার বলেন, “বিগত বছরগুলোতে ভোট দেওয়ার সুযোগ না পেলেও এবার অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজের অধিকার প্রয়োগ করতে পেরেছি। আমাদের মতো অবহেলিত মানুষদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ।”

নিজের সম্প্রদায়ের বঞ্চনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা সদরপুরে দীর্ঘ দিন ধরে বেশ কয়েকজন বসবাস করছি। মানুষের আনন্দ-বেদনায় শরিক হয়ে এবং তাদের করুণা নিয়েই আমাদের জীবন চলে। অত্যন্ত দুঃখজনক যে, এই এলাকায় আমাদের সম্প্রদায়ের অনেকে থাকলেও কেবল আমিই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরেছি। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের সম্প্রদায়ের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে পূর্ণ নাগরিক সুবিধা প্রদান করা হোক।”

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৯৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৪০৭ জন। তবে পুরো নির্বাচনী এলাকায় তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে কেবল স্বপ্না আক্তারই তালিকাভুক্ত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের সবশেষ অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

ফরিদপুর-৪ আসনে ইতিহাস গড়লেন স্বপ্না: একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে ভোট প্রদান

আপডেট সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬