ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শেরপুরে ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই: উদ্ধারকৃত বইয়ে ধানের শীষের সিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শেরপুর সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে বহিরাগতদের হামলায় ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে চর মোচরিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ছিনতাই হওয়া তিনটি ব্যালট বইয়ের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে, যাতে ধানের শীষ প্রতীকে সিল মারা ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আকস্মিকভাবে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে। তারা পোলিং এজেন্টদের উপেক্ষা করে কেন্দ্রের দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে একটি বই উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুটি এখনো উদ্ধার করা যায়নি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া বইগুলোর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই বইয়ের পাতাগুলোতে ধানের শীষ প্রতীকে সিল মারা অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও ভোটগ্রহণ সচল রাখতে কাজ করছে প্রশাসন।

উল্লেখ্য, শেরপুর-১ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন এবং নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। এই আসনে মোট ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টিকে ‘অধিক গুরুত্বপূর্ণ’, ৪০টিকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ৮১টিকে ‘সাধারণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনাটি বাদে সদর উপজেলার বাকি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিডনি অপেরা হাউসে লাল-সবুজের প্রতিনিধিদের ফুরফুরে মেজাজ: উত্তর কোরিয়া ম্যাচের আগে চাঙ্গা হওয়ার চেষ্টা

শেরপুরে ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই: উদ্ধারকৃত বইয়ে ধানের শীষের সিল

আপডেট সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬