ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঢাকা-৮ আসনে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাটওয়ারীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে অনিয়ম ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রের ভেতরে তাদের একজন এজেন্টকে প্রায় তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। একই সঙ্গে তিনি জানান, ওই কেন্দ্রে নারী ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে পরিচালিত হয়েছে। এছাড়াও, ভোটকেন্দ্রের ভেতরে অযাচিতভাবে কিছু ব্যক্তিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন এই প্রার্থী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনরায় সরকারি ছুটি ঘোষিত হলো ৭ নভেম্বর: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঢাকা-৮ আসনে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাটওয়ারীর

আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬