ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি সংক্রান্ত কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই লক্ষ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যেই দুই দেশের মধ্যে এই সমঝোতা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা তাদের এক প্রতিবেদনে তেহরানের প্রতিনিধিদলের সুইজারল্যান্ডে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে। শনিবার রাতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইরানি প্রতিনিধিদলের আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানি প্রতিনিধিদলের আগমনকে স্বাগত জানায়। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।
এই বৈঠককে কেন্দ্র করে এরই মধ্যে বুর্গেনস্টক রিসোর্টে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও এই প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দিয়েছেন। ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 






















