ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পটুয়াখালী-৩: ভোট দিয়ে নুরের অভিযোগ, প্রশাসন ও সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ আসনে ভোট প্রদান শেষে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর প্রশাসন ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, এবারের নির্বাচনকে ঘিরে প্রশাসনের একটি প্রশ্নবিদ্ধ ভূমিকা লক্ষ্য করা গেছে এবং পুরো নির্বাচনী এলাকায় একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নুরুল হক নুর। তিনি গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার।

ভোট প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুর বলেন, “আমার প্রধান নির্বাচনী এজেন্টকে কোনো কারণ ছাড়াই দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল।” তিনি আরও দাবি করেন, যদিও পুরো এলাকা ঘুরে দেখার সুযোগ হয়নি, তবুও তার কাছে সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। নুরের অভিযোগ, তার নিজ গ্রাম চর বিশ্বাসের পুকুর পাড়ে তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে চরকাজল ও চরবিশ্বাসে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এবারের নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে নুরুল হক নুর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

পটুয়াখালী-৩: ভোট দিয়ে নুরের অভিযোগ, প্রশাসন ও সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ

আপডেট সময় : ০৬:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬