ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

তিন আসনে ভোট স্থগিত চাইল ১১ দলীয় জোট: সিইসিকে অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে ব্যাপক বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লা-৮, শরীয়তপুর-২ এবং পটুয়াখালী-১ আসনের বেশ কিছু কেন্দ্রের ভোট স্থগিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার নির্বাচনের দিন বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে জোটের প্রতিনিধিদল এই দাবি উত্থাপন করে।

জোটের প্রতিনিধিদল সিইসিকে জানায়, উল্লেখিত তিনটি আসনে ভোটের পরিবেশ ছিল অত্যন্ত বিশৃঙ্খল। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা এবং একতরফা প্রভাব বিস্তারের মতো ঘটনা ঘটেছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। এ কারণে এসব কেন্দ্রের ফলাফল বাতিল করে ভোট স্থগিতের দাবি জানানো হয়।

এদিকে, নির্বাচনের দিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া, ৫৯টি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এবং তিনটি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর বিভিন্ন স্থান থেকে অনিয়ম ও সহিংসতার খবর আসছিল। এর মধ্যেই নির্বাচন কমিশনে এই দাবি জানাল ১১ দলীয় জোট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

তিন আসনে ভোট স্থগিত চাইল ১১ দলীয় জোট: সিইসিকে অভিযোগ

আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬