ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ ৭৯ হাজার টাকাসহ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মো. শরীফ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শরীফ সন্দেহজনকভাবে প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি স্থানীয়দের নজরে আসে এবং তারা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ সদস্যরা শরীফকে তল্লাশি করে তার কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করেন এবং তাকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর শাখার আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম দাবি করেছেন, আটক শরীফের কাছে থাকা ওই টাকা নির্বাচনের কাজে ব্যবহৃত খাবারের খরচ বাবদ রাখা হয়েছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. শরীফকে ৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

আপডেট সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬