ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় জাল ভোট দিতে এসে যুবকের ২ বছরের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে এসে হাতেনাতে ধরা পড়ার পর ওমর ফারুক (১৮) নামে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল এই দণ্ডাদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত যুবক ওমর ফারুক পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পৌরসদরের ১০৫নং চরপাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে যান ওই যুবক। এ সময় কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে উল্লিখিত দণ্ডাদেশ দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

পাকুন্দিয়ায় জাল ভোট দিতে এসে যুবকের ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬