ফরিদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলার চারটি আসনে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন ভোটারের মধ্যে প্রায় ৫৫ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো খোলেন। পরে শুরু হয় গণনা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, ‘কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের প্রার্থীদের ধন্যবাদ জানাই। কারণ তারা ও তাদের সমর্থকরা সহনশীল ছিলেন, যা নির্বাচন পরিচালনার কাজে সহযোগিতা করেছে। আশা করছি, প্রায় ৫৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।’
রিপোর্টারের নাম 

























