ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নারী ভোটকক্ষে প্রবেশ করায় বিএনপি নেতাকে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জে নারীদের ভোটকক্ষে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তাহেরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভোটার না হওয়া সত্ত্বেও নারী ভোট কক্ষে অনধিকার প্রবেশ করায় তাকে জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

অভিযুক্ত তাহেরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণ
পরিবেশে ভোটগ্রহণ চলছিল। এ সময় বিএনপি নেতা তাহেরুল ইসলাম ওই কেন্দ্রের নারীদের ভোটকক্ষে প্রবেশ করেন। তখন কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও অন্যরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহেরুল ইসলাম। প্রিসাইডিং অফিসার ও অন্যরা তাকে আটক করে কক্ষের বাইরে বসিয়ে রাখেন। সেখানে গিয়ে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফারইস্টের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নারী ভোটকক্ষে প্রবেশ করায় বিএনপি নেতাকে জরিমানা

আপডেট সময় : ০৪:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬