ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাল ভোট দিতে গিয়ে আটক যুবকের ২ বছরের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মিয়া অন্য একজনের হয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বিচার শেষে তাকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষে ২ নিহত, আহত ৪; সবজিভ্যানকে এড়াতে গিয়েই দুর্ঘটনা

জাল ভোট দিতে গিয়ে আটক যুবকের ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬