ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

জীবনের প্রথম ভোট, শারীরিক অক্ষমতা উপেক্ষা করে কেন্দ্রে মারুফ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জন্মগত শারী‌রিক প্রতিবন্ধী মারুফের এবার প্রথম ভোট। শারী‌রিক অক্ষমতা তার উদ্যমের কা‌ছে হার মে‌নে‌ছে। বাধ‌্য হ‌য়ে প্রতিবন্ধী ছে‌লে‌কে হুইল চেয়া‌রে ক‌রে কে‌ন্দ্রে এনেছেন মা। বৃহস্প‌তিবার সকা‌লে কু‌ড়িগ্রাম সদ‌রের নীলারাম সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে নি‌জের ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন প্রতিবন্ধী মারুফ। ভোটক‌ক্ষে প্রবেশ কর‌তে তা‌কে সহায়তা ক‌রেন দা‌য়িত্বরত আনসার সদস‌্যসহ অন‌্য ক‌য়েকজন ভোটারও।

ভোট কক্ষ থে‌কে বের হ‌য়ে ভাঙা ভাঙা শ‌ব্দে মারু‌ফ ব‌লেন, ‘প্রথম ভোট দিলাম। খুব ভা‌লো লাগ‌ছে।’ এ সময় তার প‌রি‌চিত অন‌্য ক‌য়েকজন ‌ভোটার‌কেও ভোট দেওয়ার কথা জিজ্ঞাসা ক‌রেন এই প্রতিবন্ধী তরুণ।

মারু‌ফের মা ব‌লেন, ‘ভোট দে‌বে ব‌লে সারারাত ঘুমায় নাই। সকাল থেকে কে‌ন্দ্রে আসার জন‌্য অস্থির হ‌য়ে প‌ড়ে‌ছে। এজন‌্য হুইল চেয়‌া‌রে ক‌রে নি‌জে কে‌ন্দ্রে নি‌য়ে আসলাম। ও ভোট দি‌তে পে‌রে খুব খু‌শি। এবার ভো‌টের প‌রি‌বেশটা অনেক ভা‌লো। আমরা সবাই খু‌শি।’

বৃহস্প‌তিবা‌র দুপুর পর্যন্ত কু‌ড়িগ্রাম সদরসহ জেলার প্রতি‌টি উপ‌জেলায় সুষ্ঠুভা‌বে ভোট গ্রহ‌ণের খবর পাওয়া গে‌ছে। কেন্দ্রগু‌লো‌তে পুরুষ ভোটা‌রের চে‌য়ে নারী ভোটার‌দের উপ‌স্থি‌তি বে‌শি।

রিটা‌র্নিং অফিসা‌রের কার্যালয়ের দেওয়া তথ‌্য ম‌তে, জেলার চার‌টি আস‌নে মোট ভোটার ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৪। ৭০৬টি কে‌ন্দ্রে ভোটগ্রহণ চল‌ছে।

রিটা‌র্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দুপুর ১টার দি‌কে ব‌লেন, ‘এখন পর্যন্ত সব কে‌ন্দ্রে সুষ্ঠুভা‌বে ভোটগ্রহণ চল‌ছে। প্রায় ৩১ ভাগ ভোট প‌ড়ে‌ছে। কোথাও কোনও অপ্রী‌তিকর ঘটনার খবর নেই। কোনও অভি‌যোগ পে‌লে আমরা তাৎক্ষ‌ণিক ব‌্যবস্থা নি‌চ্ছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোচের বিরুদ্ধে পাকিস্তানের খেলোয়াড়দের বিদ্রোহ!

জীবনের প্রথম ভোট, শারীরিক অক্ষমতা উপেক্ষা করে কেন্দ্রে মারুফ

আপডেট সময় : ০৩:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬