ত্রয়োদশ সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় গড়ে ৩৪ দশমিক ০৭ শতাংশ ভোট পড়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলায়। এখানে ভোট কাস্টের হার ৪০ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে নাটোর জেলায় সর্বনিম্ন ২৮ দশমিক ০৫ শতাংশ ভোট পড়েছে। বিভাগের অন্য জেলার মধ্যে রাজশাহীতে ৩২ দশমিক ৮৩ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ দশমিক ০৪ শতাংশ, সিরাজগঞ্জে ৩১ শতাংশ, নওগাঁয় ৩১ দশমিক ৯৩ শতাংশ, বগুড়ায় ৩৮ দশমিক ৫৫ শতাংশ এবং পাবনায় ৩২ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে।
রাজশাহীতে ছয়টি সংসদীয় আসনে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৭৭৮টি কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৩ শতাংশ।
রাজশাহী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ১৫৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩১ শতাংশ।
রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ১১৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৩৫ শতাংশ।
রাজশাহী- ৩ ( পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এই আসনে ১৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ২৯ শতাংশ।
রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এই আসনে ১২২টি কেন্দ্রে ভোট পড়েছে ৩৭ শতাংশ।
রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এই আসনে ১৩২টি কেন্দ্রে ভোট পড়েছে ৩২ শতাংশ।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এই আসনে ১১৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৩৩ শতাংশ। এর আগে সকাল ১০ টায় ভোট পড়েছিল ১৭ দশমিক ৫ শতাংশ।
রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশাহীতে কোনও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে কেন্দ্রগুলোতে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে।
রিপোর্টারের নাম 























