ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

‘শুক‌রিয়া যে এবার মানুষ ভোটটা দিতে পারতেছে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

‘শুক‌রিয়া যে এবার মানুষ নি‌জের ভোটটা দি‌তে পার‌তে‌ছে। কোনও সমস‌্যা নাই। সবাই আস‌তে‌ছে, স্বতঃস্ফূর্তভা‌বে ভোটটা দি‌তে‌ছে।’ ভোট দি‌য়ে কেন্দ্র থে‌কে বের হয়ে এভা‌বেই নি‌জের প্রতি‌ক্রিয়া জানান ভোটার আব্দুল আউয়াল (৬৫)।

বৃহস্প‌তিবার কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রের পাঁচপীর ডি‌গ্রি ক‌লেজ কে‌ন্দ্রে কথা হয় আউয়া‌লের সঙ্গে। ওই এলাকার বা‌সিন্দা তি‌নি।

আউয়াল ব‌লেন, ‘গণ‌ভোটসহ এম‌পি ভো‌টের ব‌্যালট বুঝ‌তে কোনও সমস‌্যা হয় নাই। এই কে‌ন্দ্রে কারও মু‌খে কোনও সমস‌্যার কথা শু‌নি নাই। সবাই আস‌তে‌ছে, স্বতঃস্ফূর্তভা‌বে ভোট দি‌তেছে।’

একই কে‌ন্দ্রে ভোট দি‌য়ে বের হ‌য়ে স্থান‌ীয় নারী ভোটার স‌বিতা রানী ব‌লেন, ‘ভোট দি‌ছি, কোনও সমস‌্যা হয় নাই।’

গণ‌ভোট প্রশ্নে স‌বিতা ব‌লেন, ‘গণ‌ভোটও দি‌ছি, লাল ব‌্যালট। বুঝ‌তে সমস‌্যা হয় নাই।’ একই মত দেন আরেক ভোটার মহব্বত হো‌সেন (৫০)।

কু‌ড়িগ্রাম সদর আস‌নের নীলারাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০টায় নারী ভোটারদের লাইনকু‌ড়িগ্রাম সদর আস‌নের নীলারাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০টায় নারী ভোটারদের লাইন শুধু উলিপুর নয়, বৃহস্প‌তিবা‌র দুপুর পর্যন্ত কু‌ড়িগ্রাম সদরসহ জেলার প্রতি‌টি উপ‌জেলায় সুষ্ঠুভা‌বে ভোট গ্রহ‌ণের খবর পাওয়া গে‌ছে। কেন্দ্রগু‌লো‌তে পুরুষ ভোটা‌রের চে‌য়ে নারী ভোটার‌দের উপ‌স্থি‌তি বে‌শি।

রিটা‌র্নিং অফিসা‌রের কার্যালয়ের দেওয়া তথ‌্য ম‌তে, জেলার চার‌টি আস‌নে মোট ভোটার ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৪। ৭০৬টি কে‌ন্দ্রে ভোটগ্রহণ চল‌ছে। বৃহস্প‌তিবার দুপুর ১২টা পর্যন্ত কু‌ড়িগ্রাম-১ আস‌নে (না‌গেশ্বরী ও ভূরুঙ্গামারী) ভোটের হার ছিল ১৪ ভাগ, কু‌ড়িগ্রাম-২ আস‌নে (সদর, রাজারহাট ও ফু‌লবাড়ী) ১৩ ভাগ, কু‌ড়িগ্রাম-৩ আস‌নে (উলিপুর) ১৭ ভাগ এবং কু‌ড়িগ্রাম-৪ আস‌নে (‌রৌমারী, চিলমার‌ী ও রা‌জিবপুর) ২২ ভাগ।

রিটা‌র্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দুপুর পৌ‌নে ১টার দি‌কে ব‌লেন, ‘এখন পর্যন্ত সব কে‌ন্দ্রে সুষ্ঠুভা‌বে ভোটগ্রহণ চল‌ছে। প্রায় ৩১ ভাগ ভোট প‌ড়ে‌ছে। কোথাও কোনও অপ্রী‌তিকর ঘটনার খবর নেই। কোনও অভি‌যোগ পে‌লে আমরা তাৎক্ষ‌ণিক ব‌্যবস্থা নি‌চ্ছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোচের বিরুদ্ধে পাকিস্তানের খেলোয়াড়দের বিদ্রোহ!

‘শুক‌রিয়া যে এবার মানুষ ভোটটা দিতে পারতেছে’

আপডেট সময় : ০২:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬